প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২১ ১১:১১:১৯
প্রজন্মনিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের সকল বাবা মা চাচ্ছে যেন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি শিথিল না হয়। অভিভাবকদের জন্য ৮ নির্দেশনা।অভিভাবকেরা চান, স্কুলে যেন ঠিকমতো স্বাস্থ্যবিধি মানা হয়।
দরজির দোকানে বিভিন্ন স্কুলের পোশাক তৈরির ব্যস্ততা। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর জন্য তৈরি করা পোশাক দেখাচ্ছেন দোকানদার আবুল বাশার। গতকাল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকায় দরজির দোকানে বিভিন্ন স্কুলের পোশাক তৈরির ব্যস্ততা। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর জন্য তৈরি করা পোশাক দেখাচ্ছেন দোকানি আবুল বাশার।
রাজশাহীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলে পড়ে ব্যবসায়ী আরাফাত রুবেলের দুই সন্তান। একটি পঞ্চম শ্রেণি, অন্যটি নবম শ্রেণির শিক্ষার্থী।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দুই সন্তানকে স্কুলে পাঠাতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন আরাফাত রুবেল। তিনি বলেন, দেড় বছর ধরে ঘরবন্দী থাকতে থাকতে সন্তানেরা বিরক্ত। তাদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। স্কুলে যেতে পারলে তারা খুব খুশি ও আনন্দ পাবে।
অবশ্য স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোরতা চান এই অভিভাবক। তিনি বলেন, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান যেন নিয়ম অনুজায়ি স্বাস্থ্যবিধি মেনে চলে।
তিনি আরো বলেন শিক্ষার্থীদের উপরে বাড়তি চাপ দিয়ে স্কুলবিমুখ করা না হয়। এবং তাদের ভালোবাসা ও আনন্দের সঙ্গে পাঠদান করাতে হবে।
করোনা মহামারিতে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আগামীকাল রোববার সকল শিক্ষাপ্রতিষ্ঠান উন্মুক্ত করে দিবে। প্রতিটা শিক্ষার্থী তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে খুব আনন্দের সঙ্গে ফিরে আসছে। রাজশাহীর আরাফাত রুবেলের মতো অধিকাংশ অভিভাবক এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন। কিন্তু সন্তানদের সুরক্ষার বিষয়টিও তাঁদের মাথায় রয়েছে। এ জন্য অভিভাবকেরা চান, স্কুল খোলার ক্ষেত্রে যে ১৯ দফা নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো যাতে যথাযথভাবে মানা হয়।
সূত্রঃপ্রথম আলো
প্রজন্মনিউজ২৪/ইমরুল
ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা
ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
সিলেটে ৭৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
চরফ্যাশনে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তদন্তের দাবি আরসিপি'র
চাঁদপুরের মতলবে জামায়াতের ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল
সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল
অক্টোবরে নির্বাচনের প্রস্ততি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মাসব্যাপী আয়োজন ইনকিলাব মঞ্চের